Bangla post
যে বাড়ি ছেড়ে আসা হয়, সেখানে কি আর ফেরা হয়?
আজও মনে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্টেডিয়াম ছিল আমাদের সেই ছোট্ট বাজারের চায়ের দোকান। যেখানে টিভির সামনে দাঁড়িয়ে খেলা দেখতো কাশিপুর-পূর্ব কাশিপুরের অনেক কিশোর। বাপ্পি, ইব্রাহিম, দিদার, শহীদ, আজিম,জামাল, তাজুলসহ আরও অনেকে আসতো। শুধু খেলা দেখা নয়, আমরা নিজেরাও ছিলাম এক দুর্দান্ত ফুটবল দল।